স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সম্ভাব্য পশুইন ও চোরাচালান রোধে চুয়াডাঙ্গা-৬ বিজিবি গোয়েন্দা তৎতপরতা জোরদার করেছে। বিজিবি ১৯টি বিওপি , ১টি আইসিপির মাধ্যমে প্রতিদিন ৮১ টি টহল পরিচালনা করা হচ্ছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান গতকাল সোমাবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, চুয়াডাঙ্গা সীমান্তবর্তী এলাকায় জনবল বৃদ্ধি, বিশেষ টহল জোরদার, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং সন্দেহভাজন পরিবহনে তল্লাশি কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় জ্বালানি তেল চোরাচালান প্রতিরোধ এবং পুশ-ইন প্রতিরোধে ভবিষ্যতেও অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে। তিনি বলেন, সীমান্ত পথে যাতে কোনোভাবেই জ্বালানি তেল পাচার এবং পুশ-ইন হতে না পারে সে বিষয়ে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি সন্দেহজনক যেকোনো চলাচলের ওপরও কঠোর নজরদারি রাখা হচ্ছে। দেশের জ্বালানি সম্পদ সুরক্ষা এবং পুশ-ইন প্রতিরোধে বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখবে ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো জানান, ঈদ-উল-আযহা উপলক্ষে সীমান্ত দিয়ে গরু পাচার রোধে বিজিবি বিশেষ নজরদারি বৃদ্ধি করেছে। সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল, চেকপোস্ট স্থাপন এবং সন্দেহভাজন চলাচল পর্যবেক্ষণের মাধ্যমে চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ লক্ষ্যে সীমান্তবর্তী জনগণের মাঝে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ডের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে অবহিত করা হচ্ছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের সহযোগিতা কামনা করা হচ্ছে।
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও চোরাচালান রোধে চুয়াডাঙ্গা বিজিবির গোয়েন্দা তৎতপরতা জোরদার



