স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্তে অভিযান ভারতীয় মদ ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিজিবি সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে মালিকবিহীন এসব মাদকদ্রব্য উদ্ধার করে।
৫৮-বিজিবি জানায়, গত রবিবার রাত সাড়ে ৭ টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭১/৮-এস এর নিকট রাজাপুর গ্রামে হাবিলদার মোঃ ইমরুল হোসেন মল্লিক এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় আসামীবিহীন ভারতীয় ৪৪ বোতল মদ এবং ২৭২ বোতল (ঈড়ফবরহব চযড়ংঢ়যধঃব ্ ঈযষড়ৎঢ়যবহরৎধসরহব গধষবধঃব ঝুৎঁঢ় এবং ঈড়ফবরহব ঢ়যড়ংঢ়যধঃব ্ ঃৎরঢ়ড়ষরফরহব ঐুফৎড়পযষড়ৎরফব ঝঁৎঁঢ়) সিরাপ উদ্ধার করা হয়।
এদিকে গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে সামন্তা বিওপি’র সীমান্ত পিলার-৫৯/৩-এস এর নিকট জীবননগর পাড়া ঈদগাহ মাঠে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৫২০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার



