চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার


“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ-জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন” এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় পালিত হয়েছে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬| দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সোয়া ৭টা সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে এক র‌্যালি বের হয়| র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়| নার্সদের সাদা অ্যাপ্রন আর প্ল্যাকার্ডে মুখরিত হয়ে ওঠে| র‌্যালিতে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ বিদ্যুৎ কুমার বিশ্বাস|
র‌্যালি শেষে আলোচনায় বক্তারা বলেন, আধুনিক নার্সিংয়ে প্রতি বছর এই দিবসটি বিশ্বব্যাপী পালন করা হয়| ¯^াস্থ্যসেবায় ডাক্তারদের পাশাপাশি নার্সদের ভূমিকা অন¯^ীকার্য| চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আগত রোগীদের সেবার মান আরও বৃদ্ধি করতে এবং এই মহান পেশার মর্যাদা সমুন্নত রাখতে নার্সরা প্রতিশ্রুতি ব্যক্ত করেন| র‌্যালিটি সফলভাবে সম্পন্ন হওয়ায় হাসপাতালের তত্ত্বাবধায়ক উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং জনসেবায় নার্সদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান|
এ সময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র নার্স ও সেক্রেটারি, বিএমএ (নার্সেস উইং) নাজমিন আক্তার, নার্স সুপারভাইজার রেহেনা পারভীন, মমতাজ বেগম, খালেদা খাতুন সহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নার্স, শিক্ষানবিশ নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।