গাংনীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানে জরিমানা

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযান সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার বামন্দী বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। এসময় প্রতিষ্ঠানে প্রকাশ্যে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৩৮ ও ৪৫ অনুযায়ী হায়বাত মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার এবং মাসুম মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াদ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলামসহ জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।