স্টাফ রিপোর্টার
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ২ জন আটক করা হয়েছে। গতকাল বুধবার বিজিবি এক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটক দুই বাংলাদেশী নাগরিক ফরিদপুর জেলার বাসিন্দা। এছাড়াও গত মঙ্গলবার অপর একটি অভিযানে মাদকসহ ১ পাচারকারী পাকড়াও করা হয়েছে।
৫৮-বিজিবি জানায়, গত মঙ্গলবার রাত ৯টার দিকে জীবননগর উপজেলার মেদেনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৩/৩-এস এর নিকট হরিহরনগর গ্রামে হাবিলদার মোঃ পারকার সাজ্জাদ এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোঃ নাজমুল ইসলাম (২৮) আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ভারতীয় ৯০ বোতল সিরাপ ও ১ টি মোবাইল ফোন। আটককৃত আসামীকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে গতকাল বুধবার বিকাল ৫টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৭-আর এর নিকট বাঘাডাঙ্গা গ্রামে হাবিলদার মোঃ হাসান আলী মীর এর নেতৃত্বে টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের চেষ্টকালে ২ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃত অনিমেশ মজুমদার (২৯) ও শ্রী নিরব কুমার বিশ্বাস (২০), ফরিদপুর জেলার বাসিন্দা।
জীবননগর সীমান্তে মাদকসহ ১ পাচারকারী পাকড়াও অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ২ জন আটক



