স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে মাদক জাতীয় ঔষধ উদ্ধার করা হয়।
৫৮-বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭১/৯-এস এর নিকট জীবননগর উপজেলার রাজাপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় (ডওঘঈঊজঊঢ) সিরাপ উদ্ধার করা হয়। একই দিন সকাল ৬টার দিকে উথলী বিওপি’র সীমান্ত পিলার-৭৭২/২-এস এর কাছে সন্তোষপুর গ্রামে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১ হাজার ৮০০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।
জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ঔষধ উদ্ধার



