ক্রয় ভাওচার না থাকায় চুয়াডাঙ্গা বাদুরতলার গার্মেন্টস শোরুম বন্ডকে ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
তৈরী পোশাকের ক্রয় ভাওচার না থাকায় চুয়াডাঙ্গা শহরে এক দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে। একইসাথে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কাপড়ের দোকান ও কসমেটিকসের দোকান তদরাকি করা হয়। এসময় যৌক্তিক মূল্যে কাপড় ক্রয়-বিক্রয়,  মেয়াদ উত্তীর্ণ ও মানহীন কসমেটিকস বিক্রয় না করার জন্য নির্দেশনা দেয়া হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিয়মিত অভিযানের অংশ হিসাবে গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের বাদুড়তলা ও নিউমার্কেট  এলাকায় অভিযান চালানো হয়। এ সময়  আমদানীকৃত কাপড়ের ক্রয় ভাওচার দেখাতে না পারায় মো: রবিউল ইসলাম  এর কাপড়ের শোরুম ইঙঘউ (বন্ড)কে  ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আগামী ৩ দিনের মধ্যে ক্রয়কৃত কাপড়ের ভাওচার সংরক্ষণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির সভাপতি মো: মন্জুরুল আলম মালিক লার্জ , সদস্য সচিব মো: সুমন পারভেজ, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী ফিরোজ, সাধারণ সম্পাদক মো: আকরাম আলী, ক্যাব প্রতিনিধি  মো: রফিকুল ইসলাম ও  পুলিশের একটা টীম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।