স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় সরকারি যাকাত ফান্ডে যাকাত সংগ্রহের লক্ষ্যে ‘যাকাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় জেলা মডেল মসজিদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয় এ সেমিনারের আয়োজন করে।
চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম শাহীন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ইসলামিক ফাউন্ডেশনের সিনিয়র ফিল্ড সুপারভাইজার আব্দুল হাকিমের সঞ্চালনায় সেমিনারের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজ গোলাম মোস্তফা। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদরাসার অধ্যক্ষ ড. রুহুল আমিন। সেমিনারে জানানো হয়, এবছরে ইসলামিক ফাউন্ডেশন সদর দপ্তর থেকে চুয়াডাঙ্গায় যাকাতের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৪ লাখ টাকা। চলতি বছরে ২ লাখ ৩৭ হাজার যাকাতের টাকা ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গায় বিতরণ করবে।
সেমিনারে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘যাকাত দিতে মানুষের মাঝে তীব্র অনীহা। যাকাত না দিয়ে চলে যেতে চাই। আমরা যারা আছি তাদের ওপর যাকাত ফরজ। ৪০ লাখ টাকার ১ ভাগ ১ লাখ টাকা যাকাত দেবেন। চুয়াডাঙ্গায় ১ লাখ মানুষ আছে যারা ৪০ লাখ টাকার মালিক। কিন্তু যাকাত দিচ্ছে ৫০০ জন। তাও সঠিকভাবে দিচ্ছেনা। যতটুকু দেয়া হয় তাও লৌকিকতা। আমরা যা দিলাম তাকে অপমান করলেন। লৌকিকতা পরিহার করে যাকাত দেবেন। যাকাত দয়া না। তার সম্পদের নিরাপত্তার জন্য যাকাত দিতে হবে। বাংলাদেশের জনগণ দুনিয়া ও আখেরাতের জন্য কাজ করে না। খ্রীষ্টানরা মিথ্যা বলে না। মুসলমানরা মিথ্যা বলে। কাশ্মির-ইরাকের খবর পত্রিকায় আসেনা। আমার ভাইকে মারা শেষ হলে আমাকে মারবে। মুসলমানদের সাধারণ বুদ্ধি আসে না। ইরানকে মারা শেষ। অলিখিতভাবে অনেকে বিক্রি হয়ে আছে। বাকী আছে তুরস্ক ও পাকিস্থান। কারণ দুনিয়া ও আখেরাতের কাজ করি না। দুনিয়ায় টিকে থাকতে হলে জ্ঞান-বিজ্ঞান জানতে হবে। প্রতিবাদ করতে হলে জ্ঞান নেই। জ্ঞান ধার করতে গেলে সম্পদ নেই। সৌদি আরবের লোকজন তেল বিক্রি করে আর বিয়ে করে। শিয়া-সুন্নী নয়, সবাই মুসলামান। দুনিয়ায় জ্ঞান অর্জন ও সম্পদ অর্জন করতে হবে। পয়সা যেন হালাল ভাবে আয় করে। যা করতে যাবো সম্পদ লাগবে। এরপর আখেরাত। সঠিকভাবে জ্ঞান অর্জন করে সম্পদ অর্জন করতে হবে। আমাদের নবীজি বলেছেন জ্ঞানার্জন করো। ২০০ বছর আগে আমেরিকা ধনী দেশ ছিলোনা। বৃটিশরা ধনী দেশ ছিলো এবং আমাদের দেশ শাসন করেছে। মানুষকে উজ্জিবীত করতে হবে। দুনিয়ায় সম্পদ অর্জন করতে হবে। আখেরাতে অর্জন হবে। সম্পদের সুষ্ঠু বন্টন করেন। সরকারের অন্য কাজের কিছু টাকা তছরুপ হলেও যাকাত ফান্ডের টাকা তছরুপ হবে না। আপনারা যদি ভূমিকা রাখেন, তাহলে মানুষ দেবে। আমাদের নবীজী সমভাবে সব কাজ করেছেন। আমরা তার অনুসারী , আমরা ঠিকভাবে কাজ করবো।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়বাজার জামে মসজিদের পেশ ইমাম জুনায়েদ আল হাবিবি। সেমিনারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন, বিভিন্ন মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন।
সরকারি যাকাত ফান্ডে যাকাত সংগ্রহের লক্ষ্যে সেমিনারে জেলা প্রশাসক কামাল হোসেন চুয়াডাঙ্গায় ১ লাখ মানুষ আছে যারা ৪০ লাখ টাকার মালিক, কিন্তু যাকাত দিচ্ছে ৫০০ জন



