স্টাফ রিপোর্টার
জীবননগর উপজেলার রাজাপুর সীমান্তে অভিযান চালিয়ে ডিএনএ টেষ্ট কীট উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় ডিএনএ টেষ্ট কীট উদ্ধার করে। উদ্ধারকৃত টেষ্ট কীটের মূল্য ৫১ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় কোন পাচারকারীকে আটক করা যায়নি।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭১/৯-এস হতে এর নিকট রাজাপুর গ্রামে একটি ভুট্টা ক্ষেতের পাশে হতে নায়েব সুবেদার তাপস সরকার এর নেতৃত্বে চোরাচালন বিরোধী অভিযান চালানো হয়। এ সময় আসামীবিহীন ২২০ পিস ভারতীয় ডিএনএ টেষ্ট কীট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাচালানী টেষ্ট কীটের মূল্য ৫১ লাখ ৭০ হাজার টাকা।
জীবননগর রাজাপুর সীমান্তে অভিযান চালিয়ে ডিএনএ টেষ্ট কীট উদ্ধার



