বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় ফুলের দোকানগুলোতে উপচে পড়া ভীড়, প্রিয়জনকে ফুল উপহার

স্টাফ রিপোর্টার
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় ফুলের দোকানগুলোতে উপচে পড়া ভীড়  দেখা গেছে। দিনটি স্মরনীয় করে রাখতে প্রিয়জনকে দেওয়া হচ্ছে ফুল উপহার।  গতকাল ১৪ ফেব্রুয়ারী সকল থেকেই শহরের ফুলের দোকানগুলো ফুল বিক্রি হতে দেখা যায়।  তবে বছরগুলো থেকে এবছর চুয়াডাঙ্গা শহরের একাধিক ফুলের দোকান ফুলের পসরা সাজিয়ে বসেছে।
চুয়াডাঙ্গা রংধনু পুষ্পালয়ের স্বত্বাধিকারী মিজানুর রহমান বলেন, সারাদিন কমবেশি ফুলের বেচা-কেনা থাকলেও বিকাল তিনটা থেকে ফুলের দোকানে উপচে পড়া ভীড় জমে। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে  শুধু তরুন- তরুণীরাই নয় ছোট শিশু থেকে শুরু করে অনেক বয়স্ক পুরুষ- মহিলারাও ফুলের দোকানে এসে প্রিয়জনদের জন্য ফুল নিয়ে যাচ্ছেন।  এ দিবসকে কেন্দ্র করেই চুয়াডাঙ্গা শহরের বেশ কয়টি ফুলের দোকান বাণিজ্যিকভাবে ব্যবসা করে চলেছে। তবে  প্রিয়জনের জন্য ফুল  কিনতে আসা অনেকেই বলছেন এ বছর ফুলের দাম গতবারের চাইতেও বেশি।  তাই প্রিয়জনকে বেশি করে ফুলের উপহার দেয়ার ইচ্ছা থাকলেও পকেটের দিকে তাকিয়ে সেটি সম্ভব হচ্ছে না। ফুল বিক্রেতা সব দোকানগুলোর মধ্যে রয়েছে,  রংধনু পুষ্পালয়, গাঙচিল ফুলবিতান, বন্ধুত্ব ফুলঘর, স্বপ্নের ঠিকানা ফুলঘর, সুর-সাথী ফুলঘর সহ অনেক ফুলের দোকান। এদিকে  গতপরশু  শুক্রবার রাত ১১টায় বাবার হাতধরে ৪ বছরের কাব্য আসে রংধনু পুষ্পালয়ে ফুল কিনতে। তাকে জিজ্ঞাসা করা হয় কাকে ফুল উপহার দিবে। আধো আধো ভাঙ্গা বাংলায় কাব্য বলে আমার আম্মুকে ফুল উপহার দিব।
এদিকে বিশ্ব ভালোবাসা দিবসের (১৪ ফেব্রুয়ারি) মূল ইতিহাস অনুযায়ী জানাগেছে তৃতীয় শতাব্দীর রোমান যাজক সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের সাথে সম্পর্কিত এই বিশ্ব ভালোবাসা দিবসটি । সম্রাট ক্লডিয়াসের অগণতান্ত্রিক বিয়ের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তরুণ প্রেমিকদের গোপনে পরিণয়-মন্ত্রে দীক্ষিত করার অপরাধে ২৬৯ বা ২৭০ সালের এই দিনে ভ্যালেন্টাইনের শিরশ্ছেদ করা হয় । ৪৯৬ সালে পোপ গেলাসিয়াস তাঁর স্মরণে এই দিনটিকে আনুষ্ঠানিকভাবে উৎসর্গ করেন। সেন্ট ভ্যালেন্টাইন ছিলেন একজন যাজক যিনি নির্যাতিত খ্রিস্টানদের যত্ন নিতেন।
যদিও এই দিনের উৎপত্তি নিয়ে কিছু অস্পষ্টতা রয়েছে এবং সেন্ট ভ্যালেন্টাইন নামে একাধিক যাজক থাকার কথা শোনা যায়, তবুও ভালোবাসা ও আত্মত্যাগের প্রতীক হিসেবে ১৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।