স্টাফ রিপোর্টার
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান চালিয়ে মাদক উদ্ধার করেছে। গত শুক্রবার বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ঔষধ উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
৫৮-বিজিবি জানায়, গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬২/৫-এস এর নিকট নবদুঘাপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর আগে সাড়ে বিকাল সাড়ে ৫টার দিকে মহেশপুর সামন্তা বিওপি’র সীমান্ত পিলার-৫৯/১-এস এর কাছে তেঁতুল মিয়ার ভুট্টা খেতে চোরাচালন বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২ হাজার ৪৮ পিস ভারতীয় ঔষধ (উবীধসবঃযধংড়হব, ঈুঢ়ৎড়যবঢ়ঃধফরহব ঐুফৎড়পযষড়ৎরফব এবং ঝধধভ ঋঁহমরপরফব) উদ্ধার করা হয়।
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার



