বন্ধু মহল ৮৯-৯১ ব্যাচের উদ্যোগে চুয়াডাঙ্গায় আসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার
বন্ধুরা কখনো বিদায় বলে না, এই মানবিক স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় সামাজিক সংগঠন বন্ধু মহল (৮৯/৯১ ব্যাচ)-এর উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম হলে শীতবস্ত্র বিতরণ-২০২৬ কর্মসূচির আওতায় বিভিন্ন এলাকার শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কর্মসূচিতে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং মানবিক সহানুভূতির হাত বাড়িয়ে দেন অসহায় মানুষের পাশে। অনুষ্ঠানে শতাধিক নারী ও পুরুষের হাতে কম্বল তুলে বন্ধু মহলের বন্ধুরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও বন্ধু মহল ৮৯-৯১ ব্যাচের উদ্যোগে কম্বল বিতরণ করা হচ্ছে। আমাদের সামান্য প্রয়াস আপনাদেরকে কিছুটা হলেও উঞ্চতা এনে দেবে। আপনারা বন্ধু মহলের জন্য দোয়া করবেন। যাতে আগামীতের আরো বড় পরিসরে আমরা মানুষের পাশে দাড়াতে পারি। বন্ধুত্ব মানেই শুধু সম্পর্ক নয়, বন্ধুত্ব মানে দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক দায়িত্ব পালন। বন্ধুরা কখনো বিদায় বলে না, শুধু একটি স্লোগান নয় এটি একটি দর্শন, যা মানুষের পাশে থাকার শক্তি জোগায়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। মানবিক উদ্যোগের মাধ্যমে চুয়াডাঙ্গায় বন্ধু মহলের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধু মহলের সভাপতি এজাজ হোসেন, সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক আসাদুল হক, রফিকুল ইসলাম লিটন, বিপুল আশরাফ, জাহাঙ্গীর আলম, বাদল হোসেন, হাবিবুর রহমান হাবিব, হালিম হোসেন, মিলন, মোশারফ করিম, রফিক মল্লিক মিসেস শামিম প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।