স্টাফ রিপোর্টার
ইদুরের বিষ্ঠা, মরা পোকা ও অন্যান্য ময়লা দিয়ে সরিষা তেল তৈরি করায় চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ের এক তেল মিল মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার বিকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় এলকায় অভিযান পরিচালনা করা হয়। রবিবার বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে খাদ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় এ সময় অপরিচ্ছন্ন ইদুরের বিষ্ঠা, মরা পোকা ও অন্যান্য ময়লা দিয়ে সরিষা তেল তৈরি করে দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছিল। এ কারনে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় অসীম কুমার অধিকারী এর প্রতিষ্ঠান মেসার্স জয় গোপাল ওয়েল, চিড়া ও মুড়ি মিলকে ৭০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। এ সময় ভালো মানের পরিচ্ছন্ন সরিষা দ্বারা তেল বাজারজাত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য অফিসার সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম এবং পুলিশের একটা টীম।
ইদুরের বিষ্ঠা, মরা পোকা দিয়ে সরিষা তেল তৈরি করায় দৌলতদিয়াড়ের জয় গোপাল তেল মিলকে ৭০ হাজার টাকা জরিমানা



