ভারতে অবৈধ অনুপ্রবেশকারী ২ বাংলাদেশী আটক, মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার
ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করার সময় ২ বাংলাদেশীকে আটক করেছে। গতকাল রবিবার ভারত সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে তাদের আটক করে। এদের মধ্যে ১ জন শিশু  ও ১ জন নারী। এছাড়াও পৃথক আরো দুটি অভিযানে ভারতীয় মদ উদ্ধার করা হয়।
৫৮-বিজিবির সহকারী পরিচালক জানান, শনিবার রাত ৯ টার দিকে জীবননগর উপজেলা  উথলী বিওপি’র  সীমান্ত পিলার-৬৯-এমপি এর নিকট  ধোপাখালী মাঠপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে৷ এ সময়  আসামীবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এদিকে গতকাল রবিবার রাত সাড়ে ৩টার দিকে  খোসালপুর বিওপি’র  সীমান্ত পিলার-৬০/১০৫-আর এর কাছে  খোশালপুর গ্রামে অভিযান চালিয়ে  আসামীবিহীন ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা।
অপরদিকে গতকাল রবিবার সকাল ১০ টার দিকে কুসুমপুর বিওপি’র  সীমান্ত পিলার-৬১/১৬-আর এর কাছে  পিপুলবাড়িয়া গ্রামে  হাবিলদার মোঃ আব্দুল আজিজ এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময়  অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টাকালে ২ জন  বাংলাদেশী নাগরিক আটক করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।