জীবননগর রাজাপুর সীমান্তে থেকে ভারতীয় মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার

জীবননগর রাজাপুর সীমান্তে থেকে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকালে বিজিবি অভিযান চালিয়ে মদ উদ্ধার করে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক জানান, গতকাল বুধবার বিকাল ৪ টার দিকে জীবননগর  রাজাপুর বিওপি’র  সীমান্ত পিলার ৭২/এমপি হতে ২০০ গজ অভ্যন্তরে মানিকপুর গ্রামে হাবিলদার মোঃ আখতার হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময়  আসামীবিহীন ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।