কোটচাঁদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন, সভাপতি শাহ্ জামান, সাধারণ সম্পাদক রফিক মন্ডল

মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর (ঝিনাইদহ)
ঝিনাইদহের কোটচাঁদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক দিগন্তবাণীর সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আলহাজ্ব মুহাঃ শাহ্ জামান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব ও নবচিত্রের প্রতিনিধি রফিক মন্ডল। শুক্রবার সন্ধ্যায় কোটচাঁদপুর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ২২ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি দৈনিক সংবাদের অশোক দে, দৈনিক সংগ্রাম ও ঔঃা ইধহমষধ-এর মোঃ জাহাঙ্গীর আলম, দৈনিক বাংলাদেশ সমাচারের মোঃ রফিকুল ইসলাম এবং দৈনিক ভোরের কাগজ ও দৈনিক কল্যাণের কামাল হাওলাদার। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক নওরোজের মোঃ মাসুম বিল্লাহ। সাংগঠনিক সম্পাদক দৈনিক মাতৃজগতের মামুন হোসেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন একই পত্রিকার বাবুল হোসেন।
এ ছাড়া অর্থবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক বাংলাদেশ বার্তা ও সাপ্তাহিক সীমান্ত বাণীর এমএ খালেক, প্রচার সম্পাদক দৈনিক সমাচার দর্পণের মশিয়ার রহমান এবং ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক জনতার রাম জোয়ার্দার। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ডেইলি বাংলাদেশ টুডের বিমল ভৌমিক, সমাজের কথার মনোজ কুমার মালাকার, দৈনিক স্পন্দনের মোঃ আলমগীর কবীর, দৈনিক জনতার কথার হুমায়ুন কবির, দৈনিক ইনসাফের চোখ ও দৈনিক বাংলার দৃষ্টির মামুন হোসেন এবং দৈনিক বিপ্লবী বার্তার হৃদয় আহমেদ। সদস্য হিসেবে রয়েছেন ঔঃা ইধহমষধ-এর শফিক হাসান, দৈনিক ঢাকা ভয়েজ- দৈনিক টেলিগ্রাম ও সবুজ বাংলা ২৪-এর মোঃ হাসিবুল হাসান, দৈনিক রূপান্তর প্রতিদিনের সাব্বির হোসেন এবং দৈনিক আমাদের সময়ের খালেদুর রহমান।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে কোটচাঁদপুরের সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।