ছাত্রদলের নবগঠিত কমিটির পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার

ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ফুলের মালা পরিয়ে রাজনৈতিক অভিভাবক কে অভিবাদন জানান। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে জেলা পরিষদ কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নবগঠিত জেলা কমিটির সভাপতি জুয়েল মাহমুদ ও সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ রানার নেতৃত্বে সিনিয়র সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সহ সভাপতি সাইমুজ্জামান মিশা, সহ সভাপতি জিল্লুর রহমান, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আরাফাত হোসেন, প্রচার সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম জেলা পরিষদে পৌঁছালে প্রশাসক মোঃ শরীফুজ্জামান শরীফ সাদরে গ্রহণ করে বুকে জড়িয়ে নেন এবং তিনিও পুষ্পমাল্য পরিয়ে তাদের কে অভিনন্দন জানান। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরীফুজ্জামান শরীফ সকলকে ঐক্যবদ্ধভাবে চলার পরামর্শ দেন। নতুন কমিটির নেতৃত্বে আওয়ামী সন্ত্রাস রুখে দেওয়ার প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। শুভেচ্ছা বিনিময়ের সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।