দামুড়হুদা অফিস:
আসন্ন জুড়ানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আল মাসুম বাবু নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিষ্ণুপুর পশ্চিমপাড়ায় গণসংযোগ করেছেন। গতকাল বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত তিনি এ গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের সুখ-দুঃখ, এলাকার সমস্যা ও উন্নয়নের প্রত্যাশার কথা শোনেন। এ সময় তিনি এলাকাবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। আল মাসুম বাবু বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসাধারণের কল্যাণ এবং এলাকার মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে চান।



