মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ধুর পাচারে সহায়তাকারী ২ দালাল আটক, মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ধুর পাচারে সহায়তাকারী ২ দালালকে আটক করা হয়েছে। এছাড়াও আসামীবিহীন ভারতীয় মদ ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃথক ৪টি অভিযান চালিয়ে মানব পাচারকারী ও মাদক উদ্ধার করে। আটককৃতরা হলো মহেশপুর উপজেলার খোসালপুর গ্রামের রবিউল হোসেনের ছেলে মোঃ দবির হোসেন (২৯) ও শ্যামকুড় গ্রামের হারুন আর রশিদের ছেলে মোঃ সজিব হোসেন (২৬)

৫৮-বিজিবি জানায়, গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১-এমপি এর নিকট শ্রীনাথপুর গ্রামে নায়েব সুবেদার মোঃ শহিদুল ইসলাম নেতৃত্বে বিশেষ টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ধুর পারাপারের সহায়তাকারী দালাল মোঃ সজিব হোসেনকে আটক করে। 

এর আগে গত মঙ্গলবার বেলা সাড়ে ৫টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/৮০-আর এর নিকট খোশালপুর গ্রামে হাবিলদার কে এম সাহিবুর রহমান নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে ধুর পারাপারের সহায়তাকারী দালাল মোঃ দবির হোসেনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পাসপোর্ট আইনে ২টি মামলা রয়েছে।

গত মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মাধবখালী বিওপি’র সীমান্ত পিলার-৭১-এমপি এর নিকট মাধবখালী গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১ বোতল মদ ও ৩ বোতল সিরাপ আটক করা হয়। এদিকে গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে জীবননগর বিওপি’র সীমান্ত পিলার-৬৯-এমপি এর নিকট  ধোপাখালী গ্রামে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় আসামীবিহীন ১১২ বোতল নেশা জাতীয় সিরাপ (ঊংশঁভ ঝুৎঁঢ়) আটক করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।