স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১১ জন বাংলাদেশী নারী পুরুষকে আটক করা হয়েছে। এছাড়াও মাদক ও মানব পাচারে সহায়তাকারী ২ দালালকে গ্রেফতার করা হয়। গত দুই দিনে পৃথক ৪টি অভিযানে বিজিবি তাদেরকে আটক করে। এ সময় উদ্ধার করা হয় যৌন উত্তেজক ট্যাবলেট ও গাঁজা। আটককৃতদের মধ্যে
৫৮-বিজিবির সহকারী পরিচালক জানান, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/২০-আর এর নিকট পিপুলবাড়িয়া গ্রামে নায়েব সুবেদার ভূইয়া ইকবাল হোসেন নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ধুর পারাপারের সহায়তাকারী দালাল মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের ইসার আলীর ছেলে মোঃ হাসেম আলী (৫৫) ও শুকুর আলীর ছেলে মোঃ শাহাব উদ্দিনকে (৫০) আটক করে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভারতীয় ৯৬ পিস যৌন উত্তেজক ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজা।
অপরদিকে সোমবার রাত সাড়ে ৮টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৮-আর এর নিকট খোশালপুর গ্রামে হাবিলদার মোঃ নাছির উদ্দীন এর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশকালে ৮ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে পুরুষ ৩, নারী ৩ ও ২ জন শিশু। আটক পুরুষ ধুর হলো খুলনা জেলার তেরখোদা গ্রামের বারাসাত গ্রামের লিয়াকত সরদার (৬০), মোঃ ইমাম ও পানিগতি গ্রামের মহিদুল শেখ (৪৮)।
একই দিন রাত সাড়ে ৯ টার দিকে শ্যামকুড় বিওপি’র সীমান্ত পিলার-৬০/১১০-এর কাছে মাইলবাড়িয়া গ্রামের টহল পরিচালনা করা হয়। এ অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশকালে ২ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার রাজীব চন্দ্র দেবনাথ (৩০) ও হাতিয়া থানার উত্তর রহনিয়া গ্রামের বিকাশ চন্দ্র মজুমদার (৪৭)।
এদিকে গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৬-আর এর কাছে চাপাতলা গ্রামে টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশকালে ১ জন নারী জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।



