জুড়ানপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আল মাসুম বাবুর মজার পোতায় গণসংযোগ

দামুড়হুদা অফিসঃ

দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আল মাসুম বাবু নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মজার পোতা ও বিষ্ণুপুর গ্রামের ২নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় তিনি এলাকার উন্নয়ন, জনসাধারণের প্রত্যাশা ও বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। চেয়ারম্যান পদপ্রার্থী আল মাসুম বাবু বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি জুড়ানপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।