স্টাফ রিপোর্টার
সারাদেশে আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গা জেলা সাহিত্য পরিষদ চত্বর থেকে প্রতিবাদ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে এসে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ শরিফুল আলম বিলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হামিদ উদ্দিন বাবু।
জেলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুলের সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হামিদুল হক টুটুল ও ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম শাহরিয়ার বিপ্লব, যুগ্ম সম্পাদক আরিফুর রহমান রিবন, সহ-সাধারণ সম্পাদক নাজমুল সালেহীন হিরক, জাহিদ হোসেন জুয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ হাসান, যুগ্ম আহ্বায়ক গোলাম শাহরিয়ার লিটন, সদস্য সচিব শরিফুল ইসলাম রাজা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, যুগ্ম আহ্বায়ক মহসিন আলী এবং সাইদুর রহমান বিজন।
পথসভায় বক্তারা বলেন, “ডিসেম্বরকে কেন্দ্র করে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করতে পলাতক স্বৈরাচারের দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবিলা, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে সজাগ রয়েছে।” “ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে আছেন, আর দেশে তার কিছু বিভ্রান্ত কর্মী বোমাবাজি ও অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। জনগণের আস্থার প্রতীক প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত উদার ও দয়ালু; তা না হলে এই আগাছা আমরা অনেক আগেই উপড়ে ফেলতে পারতাম।” প্রশাসন ও স্বৈরাচারের দোসরদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, “আপনারা এমন কোনো কর্মকাণ্ড করবেন না, যাতে আমরা কঠোর হতে বাধ্য হই। প্রশাসনের প্রতি আমাদের স্পষ্ট বার্তা—কোথাও নিষিদ্ধ সংগঠনের ২-৩ জনকেও একসঙ্গে দেখা গেলে দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, অন্যথায় প্রশাসনকে জবাবদিহি করতে হবে। প্রশাসন ব্যর্থ হলে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দল রাজপথে থেকেই নিষিদ্ধ সংগঠনকে কঠোরভাবে দমন করবে।”



