স্টাফ রিপোর্টার
‘সেবার ব্রতে চাকরি’ এই প্রত্যয়ে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে চুয়াডাঙ্গায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই (চঊঞ) এর কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মত চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স মাঠে ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি ও স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ঢাকার পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল, পিপিএম-সেবা এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (ইন্সপেকশন-১) মোছাঃ শাহিনা আক্তার উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন।
নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ হোসেন, চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাজিদ হাসান এবং চুয়াডাঙ্গা বক্ষব্যাধি ক্লিনিকের মেডিকেল অফিসার ডাঃ ফাতিমা হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। আজ বুধবার তৃতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ লাইনের চযুংরপধষ ঊহফঁৎধহপব ঞবংঃ (চঊঞ)-এর অবশিষ্ট অংশ অর্থাৎ ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত হবে।



