মেহেরপুরে সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত

মেহেরপুর অফিস

মেহেরপুরে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর কমিউনিটি সেন্টারে মেহেরপুর সার ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

মেহেরপুর সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। এ সময় জেলার বিভিন্ন এলাকার সার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। পাশাপাশি সার বিতরণ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও কৃষকবান্ধব করার বিষয়ে মতামত তুলে ধরা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।