স্টাফ রিপোর্টার
মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চুয়াডাঙ্গার হাজরাহাটিতে নাইট ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০ টায় পৌর এলাকা ৬ নং ওয়ার্ড হাজরাহাটি গ্রামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি আয়োজন করে জোয়ার্দ্দার টেলিকম।
ঈদগাঁ পাড়া নাইট ফুটবল টুর্ণামেন্টে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলদের ট্রফি তুলে দেওয়া হয়। খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুস সালাম সন্টু।
খেলা শেষে আয়োজকরা জানান, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের শিক্ষা দেয়। হাজরাহাটির তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানো এবং এলাকার মানুষকে আনন্দমুখর পরিবেশে একত্রিত করাই আমাদের অন্যতম উদ্দেশ্য। প্রতিটি এলাকায় নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করা গেলে তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত রাখা সম্ভব। এই আয়োজন সফল করতে যারা সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
টুর্ণামেন্টটি সার্বিক পরিচালনায় ছিলেন, প্রভাষক রমিজ রায়হান, ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল রাশেদুল হাসান মানু, শেখ লিটন, জোয়ার্দ্দার টেলিকমের মালিক কাওসার জোয়ার্দ্দার, সুশীল সমাজের ব্যক্তি ইকতিয়ার জোঃ, বজলুর রহমান বেল্টু, আব্দুল আলীম, প্রমুখ।



