আলমডাঙ্গা শহরের পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ খালিদ নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা শহরের পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে আলমডাঙ্গা থানা পুলিশ শহরের রাধিকাগঞ্জ এলাকা থেকে খালিদ নামে এক ব্যক্তিকে আটক করে। আটক খালিদ (৩৬) রাধিকাগঞ্জ এলাকার হাবিবুর রহমানের ছেলে।


চুয়াডাঙ্গা জেলা পুলিশ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) এসএম নিয়ামুল হক সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালায়। গতকাল শুক্রবার বিকালের দিকে আলমডাঙ্গা পৌর এলাকার রাধিকাগঞ্জের মোঃ হাবিবুর রহমানের বাড়ির ভিতর হতে আসামী মোঃ খালিদকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩০পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ১ হাজার ৯০ টাকা ও ১টি মোটরসাইকেল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামী খালিদের বিরুদ্ধে এর আগে আলমডাঙ্গা থানায় ৩ টি মাদকের মামলা আছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।