রাজধানীর ভাটারায় বাসে আগুন

আজকের চুয়াডাঙ্গা ডেস্ক

রাজধানীর কোকাকোলা ক্রসিং এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ অগ্নিকাণ্ডের খবর পান। পরে দ্রুত ঘটনাস্থলে ইউনিট পাঠানো হয়।ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।