আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্দ্যেগে রুহুল আমিনকে এমপিকে সংবর্ধনা

আন্দুলবাড়িয়া প্রতিনিধি


জীবননগরের আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্দ্যেগে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিনকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বিদ্যালয় ক্যাম্পাসে আলোচনাসভা শেষে এ সংবর্ধনা দেয়া হয়। সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে কোরআন তেলায়াত করেন শিক্ষার্থী সাব্বির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, আজকের শিক্ষার্থীরা সকলেই ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চাই। অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছেন। কিন্তু ভালো মানুষ হতে পারেনি। লেখাপড়া করে তোমাদের ভালো মানুষ হতে হবে। যে ইঞ্জিনিয়ার রডের বদলে বাঁশ দেবে না, যে ডাক্তার বিনা কারনে টেস্টে পাঠাবে না। তিনি সম্প্রতি সিঙ্গাপুর সফরের উদাহরন তুলে ধরে বলেন, যে দেশ এক সময় বিশ্বের সবচেয়ে গরীব দেশ ছিল। সেই দেশ আজ বিশ্বের একটি মডেল। সেখানে ধর্ম, বর্ণ না দেখে কাজ দেয়। সেখানে আইনের শাসন আছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইউনিয়ন জামায়াতের আমির হারুন অর রশিদের সঞ্চালনায় তিনি আরো বলেন, আমাদের জেলা গ তফশীল ভুক্ত। এ জন্য আমাদের বাজেট বরাদ্দ কম। আমরা খ তফশীলভুক্ত জেলা হিসাবে গড়ে তোলার জন্য সম্মিলিতভাবে চেষ্টা করে যাচ্ছি। অভিভাবকরা সন্তানদের আবদার মেটাতে গিয়ে বিপদগামী হয়ে পড়ায় আজ শিক্ষর্থীদের উপস্থিতির সংখ্যা তুলনামূলক কম হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তিনি শিক্ষার্থীদের স্কুলমুখী করার উপর তাগিদ দেন।

বক্তাদের দাবী দাওয়ার সুত্র ধরে তিনি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও জাতীয়করনে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা একাডেমিক সুপার ভাইজার সৈয়দ আব্দুল জব্বার, জীবননগর উপজেলা জামায়াতের নায়েবে আমির সাখাওয়াত হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আজিম খান ও ১০ শ্রেনীর শিক্ষার্থী নুসরত জাহান তন্নী প্রমুখ।

উপস্থিত ছিলেন আন্দুলবাড়িয়া কলেজের অধ্যক্ষ এনায়েতুল হক, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও মানবাধিকার কর্মী সেলিম আক্তার খান মিন্টু, কলেজ গভর্নিং কমিটির সভাপতি শেখ সাইদুর রহমান বাবু, ইউনিয়ন জামাতের সেক্রেটারী মোল্লা হাসিবুল ইসলাম, সমাজ সেবক মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।