জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ভায়াগ্রা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার

স্টাফ রিপোর্টার
জীবননগর ও মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ভায়াগ্রা এবং নেশা জাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে আসামীবিহীন এসব মাদক উদ্ধার করে।
মহেশপুর ৫৮-বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সামন্তা বিওপি’র সীমান্ত পিলার-৫৯/২-এস এর নিকট নতুনকোলা গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ২৯০ বোতল নেশা জাতীয় সিরাপ (ডওঘঈঊজঊঢ ঝণজটচ) আটক করা হয়।


এদিকে গতকাল বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে মাধবখালী বিওপি’র সীমান্ত পিলার-৭১/এমপি এর নিকট জীবননগর উপজেলার মাধবখালী গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় ১ হাজার ১ পিস যৌন উত্তেজক ট্যাবেল ভায়াগ্রা আটক করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।