অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় মাংস ফ্রিজে সংরক্ষণ করায়, চুয়াডাঙ্গা শহরে এক রেস্টুরেন্ট ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার
অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় মাংস ফ্রিজে সংরক্ষণ করায় চুয়াডাঙ্গা শহরে এক হোটেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে।
জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা শহরের কলেজ , হাসপাতাল ও শহীদ আবুল কাশেম রোড এলাকায় অভিযান চালায়। সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অভিযানে গ্যাস, ঔষধ, খাদ্য পণ্য ও লন্ড্র্রিসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অবৈধ প্রক্রিয়ায় খাদ্য সামগ্রী তৈরি ও রান্না করা মাংস খোলাভাবে ফ্রিজে সংরক্ষণ করায় সদর হাসপাতাল রোডের মো: আবিল শরীফের ঢাকা বিরিয়ানী হাউজকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।


অভিযানের সময় লন্ড্রিসমূহকে যথাযথভাবে সেবা প্রদান, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে খাদ্য সামগ্রী বিক্রেতাদের মানসম্মত খাদ্য সামগ্রী বিক্রির জন্য প্রাথমিক সতর্ক বার্তা প্রদান করা হয়। এ ছাড়া নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি ও নিষিদ্ধ কোন ঔষধ/শিশু খাদ্য বিক্রি না করার জন্য নির্দেশ দেয়া হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও পুলিশের একটা টীম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।