আজকের চুয়াডাঙ্গা ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে এবং ব্যাপক কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
রবিবার (২৫ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, জাপান বিশ্বের অন্যতম উন্নত দেশ। দীর্ঘদিন ধরে দেশটি বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করে আসছে। বাংলাদেশের উন্নয়নের অংশীদার হিসেবে জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক ঐতিহ্য রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে সেই সম্পর্ক আরও জোরদার হবে এবং উন্নয়ন খাতে জাপানি বিনিয়োগ বাড়বে।
তিনি আরও বলেন, অতীতে দেশে সৃষ্ট নৈরাজ্যকর পরিস্থিতি থেকে অর্থনীতিকে পুনর্গঠনের প্রচেষ্টা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে চলছে। ইতোমধ্যে অর্থনীতিকে অনেকটাই গুছিয়ে আনা সম্ভব হয়েছে।



