চুয়াডাঙ্গায় পৃথকভাবে দুটি স্থানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় পৃথকভাবে দুটি স্থানে জমকালো আয়োজনে উদযাপন করা হয়েছে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল মঙ্গলবার সকাল ও বিকালের দিকে জেলা যুবদলের আয়োজনে এই প্রতিষ্ঠাবার্ষিক পালন করা হয়।
গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে যুবদলের প্রতিষ্ঠবার্ষিক উপলক্ষে জেলা পরিষদের ডাকবাংলো প্রাঙ্গণ থেকে ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের শহীদ হাসান চত্বরসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা ডাকবাংলো প্রাঙ্গণে গিয়ে শেষ করে। র‌্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন শহরের রাজপথ। দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনাও দেখা যায়।
র‌্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ বলেন, দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবদলের নেতাকর্মীদের শুধু রাজনৈতিক কর্মসূচিতে নয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও এগিয়ে আসতে হবে। চুয়াডাঙ্গার উন্নয়ন, বেকার তরুণদের কর্মসংস্থান এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুবদল দায়িত্বশীল ও শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার মাধ্যমে জনগণের পাশে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ রাজিব খান সহ-সভাপতি তৌফিক আহম্মেদ, দেলোয়ার হোসেন দীনু , সহ সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ আমির দপ্তর সম্পাদক মামুন উর রশিদ টনিক, সাহিত্য প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন আহমেদ মিন্টু , সহ ধর্মবিষয়ক সম্পাদক মফিজুল মল্লিক আলমগীর, সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আক্কাস আলী, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মতিউর রহমান মিশর, সদস্য সচিব মহলদার ইমরান রিন্টু , যুগ্ম আহবায়ক রায়হানুল ইসলাম কাজল, হাফিজুর রহমান হ্যাপি, সোহেল রানা নাজমুল, আব্দুল্লাহ আল মাহাবুব, চুয়াডাঙ্গা পৌর যুবদলের আহবায়ক বিপুল হাসান হ্যাজি , সদস্য সচিব আজিজুল হক , যুগ্ম আহবায়ক লালন সরদার, অপু মালিক , চুয়াডাঙ্গা জেলা যুবদলের অন্তর্ভুক্ত সকল উপজেলা , থানা ও গৌর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে জেলা যুবদলের সভাপতি শরিফ-উর-জামান সিজারের নেতৃত্বে মঙ্গলবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে শিল্পকলা একাডেমি চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা শহরের গুরত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।