জীবননগর অফিস
চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার জীবননগর-হাসাদাহ সড়কের কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে কোনো এক সময় কন্দর্পপুর এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে হাসাদাহ পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য জীবননগর থানায় নেওয়া হয়। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁর পরিচয় শনাক্তে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু



