জীবননগর অফিস
জীবননগরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৫৩ বোতল উইনসেরেক্স সিরাপসহ দেলোয়ার হোসেন দোলু (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর উত্তরপাড়া তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দেলোয়ার ওই এলাকার আয়নাল মন্ডলের ছেলে।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখের নেতৃত্বে অভিযানে এসআই পলাশ, এসআই শাহিন আলমসহ পুলিশের একটি দল অংশ নেয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে এসব সিরাপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



