স্টাফ রিপোর্টার
জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের কর্মপরিষদ সদস্যদের বিভাগ বন্টন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কার্যালয়ে এ বিভাগ বন্টন করা হয়। জামায়াতের জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড আসাদুজ্জামানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আমির মো: রুহুল আমিন এমপি।
তিনি বলেন সেশনের শুরুতে সিদ্ধান্ত নিয়ে ওয়ার্ড সংগঠন গুলোকে ইমারতের আওতায় আনা হবে। তিনি বলেন স্থানীয় নির্বাচনে ৮০ ভাগ সফল করতে আমাদের এক আত্মায় পরিনত হতে হবে। এ সময়ের মধ্যে রুহামাহ সামাজিক সোসাইটিকে ৭ম তলা ভবনে রুপান্তর করতে হবে। তিনি বলেন শিক্ষা দিক্ষা ও সংগঠন মজবুতিতে আন্তরিকতার বিকল্প নেই। অনুষ্ঠানে কর্মপরিষদ সদস্যদের মধ্যে বিভাগ বন্টন করা হয়।
জেলা আমির মো: রুহুল আমিন এমপি দায়িত্বে রাখেন ছাত্র/ ছাত্রী, মহিলা বিভাগ ও পার্শ্ববর্তী সংগঠন। এছাড়া জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান আভ্যন্তরীন নির্বাচন ও শিক্ষা বিভাগও মসজিদ মিশন, জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান সংগঠন এবং জাতীয় ও স্থানীয় নির্বাচন, অ্যাড. মাসুদ পারভেজ রাসেল রাজনীতি ও পরিকল্পনা, আব্দুল কাদের পেশাজীবি, ব্যবসাও বাণিজ্য, জিয়াউল হক অফিস ও প্রশিক্ষণ, কামাল উদ্দিন অর্থ, প্রচার মিডিয়া মফিজুর রহমান জোয়ার্দ্দার, জাফর ইকবাল দাওয়া ও অভ্যন্তরীন অডিট, আলতাফ হোসাইন সমাজ কল্যাণ, নুর মোহাম্মদ হুসাইন টিপু যুব, কাইমুদ্দিন হিরক শ্রম, হাফেজ মুহসীন আলী মানব সম্পদ, মাওলানা মহি উদ্দিন তালিমুল কুরআন, আব্বাস উদ্দিন প্রকাশনা, মাওলানা হাফিজুর রহমান সাহিত্য সাংস্কৃতি, অ্যাড. হাসিবুল ইসলাম আইন আদালত ও মানবাধিকার, মাওলানা ইসরাইল সেচ্ছাসেবক সহকারী, মাওলানা সাজেদুর রহমান ওলামা, মাসুম বিল্লাহ তথ্য যোগাযোগ প্রযুক্তি ও স্বেচ্ছাসেবক, সফিউল আলম বকুল তথ্য বিভাগ প্রদান করা হয়।



