চুয়াডাঙ্গা পুলিশ লাইনের সামনে মোটরসাইকেল-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পুলিশ লাইনের সামনে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষক মো. শাহজাহান আলী (৪০) নিহত হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের পুলিশ লাইনের সামনে দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে। তিনি হোগলডাঙ্গা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় দুপুরে মোটর সাইকেলযোগে যাওয়ার সময় হাটকালুগঞ্জ মেইন রোডসংলগ্ন এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে শাহজাহান আলীর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শাহজাহান আলীকে মৃত ঘোষণা করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।