স্টাফ রিপোর্টার
অবৈধভাবে এলপিজি গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গা পৌর কলেজ রোড এলাকায় মল্লিক গ্যাস ঘরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন। এ সময় অন্যান্য ব্যবসায়ীকে সতর্ক করা হয়।
জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় অভিযানে বের হয়। অভিযানে গ্যাস ও খাদ্যপণ্য সামগ্রীর দোকান তদারকি করা হয়। এ সময় অবৈধভাবে গ্যাস বিক্রি করার কারণে মো: মুক্তাজুর রহমান মল্লিক-এর মেসার্স মল্লিক গ্যাস ঘরকে ৩০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া দ্রুত লাইসেন্স হালনাগাদ করে ব্যবসা পরিচালনা ও অবৈধ মজুত না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও পুলিশের একটা টীম।
অবৈধভাবে এলপিজি গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গা পৌর কলেজ পাড়ার মল্লিক গ্যাস ঘরকে ৩০ হাজার টাকা জরিমানা



