ঝিনাইদহ অফিস
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর মাসিক রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় উপজেলার আল ফালাহ ইসলামী সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির মাস্টার আজিজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর এবং ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই। সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব, মিডিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও প্রকাশক শরিফুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাস্টার মশিয়ার রহমান ও মতিউর রহমান খান, বায়তুলমাল সম্পাদক মাস্টার রেজাউল ইসলাম, পৌর আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, উপজেলা যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট শিমুল হোসেন, সাফদারপুর ইউনিয়ন আমির মাওলানা নুরুন্নবী, দোড়া ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রাজ্জাক, কুশনা ইউনিয়ন আমির মাওলানা আতিকুর রহমান, বলুহর ইউনিয়ন আমির শাহ আলম এবং এলাঙ্গী ইউনিয়ন সেক্রেটারি তরিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের রুকনরা।
সমাবেশে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, রুকনদের দায়িত্ব ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে নেতৃবৃন্দ বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও রুকনরা উপস্থিত ছিলেন।
কোটচাঁদপুর উপজেলা জামায়াতের মাসিক রুকন সমাবেশ অনুষ্ঠিত



