চুয়াডাঙ্গা পৌর কৃষকদলের সদস্য সচিব আসাদুলের ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের শোকবার্তা

স্টাফ রিপোর্টার 

জাতীয়তাবাদী কৃষকদল চুয়াডাঙ্গা পৌর শাখার সদস্য সচিব মোহাম্মদ আসাদুল হক জোয়ার্দ্দার আলো ইন্তেকাল করেছেন। ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি  ইন্তেকাল করেন। এর আগে বেলা ১২ টার দিকে হঠাৎ করেই হ্রদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান।  মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার আকর্ষিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আছে। আসাদুল হক চুয়াডাঙ্গা শহরতলীর দিগড়ী গ্রামের পঁচা জোয়ার্দ্দারের মেজ ছেলে। গতকাল রাতেই দিগড়ী গ্রামে পারিবারিক কবরস্থানে নামাজে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়। দাফনে বিএনপি ও এর অংগ সংগঠন সমুহের নেতৃবৃন্দ ছাড়া গ্রামবাসী অংশ নেয়। 

 আসাদুল হক জোয়ারদার আলোর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

জাতীয়তাবাদী কৃষকদল-কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত 

 এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল মরহুম আসাদুল হক জোয়ারদার আলো চুয়াডাঙ্গা পৌর শাখা জাতীয়তাবাদী কৃষকদল-কে শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা স্থানীয় নেতাকর্মীদেরকে সবসময় অনুপ্রাণিত করবে। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম আসাদুল হক জোয়ারদার আলোকে বেহেস্ত নসীব এবং গভীর শোকে ম্রিয়মান পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”

নেতৃদ্বয় শোকবার্তায় আসাদুল হক জোয়ারদার আলো এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।