জীবননগর সীমান্ত থেকে ভারতীয় মদ ও কীটনাশক উদ্ধার

স্টাফ রিপোর্টার 

জীবননগর ও মহেশপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ ও কীটনাশক উদ্ধার করা হয়েছে। গত বুধবার বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। 

৫৮-বিজিবি জানায়, গত বুধবার সন্ধ্যা ৭ টার দিকে 

জীবননগর উপজেলা  মাধবখালী বিওপি’র সীমান্ত পিলার-৭১-এস এর নিকট  মাধবখালী গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৫ বোতল ভারতীয় মদ আটক করা হয়। একইদিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে যাদবপুর বিওপি’র সীমান্ত পিলার-৪৭/৮-এস এর নিকট  আন্দারকোটা এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।  এ সময় আসামীবিহীন ভারতীয় ৩০ বোতল কীটনাশক উদ্ধার করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।