হিজলগাড়ী প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী গ্রামের মাঝেরপাড়ার মৃত সুরাপ আলীর ছেলে এবং আনসার-ভিডিপির বেগমপুর ইউনিয়ন দলনেতা আব্দুল মজিদ ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল মজিদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে সহকর্মী, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। কর্তব্যনিষ্ঠ এই আনসার দলনেতার মৃত্যুতে স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মরহুমের জানাজা রাত ১০টায় অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর মরদেহ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
চুয়াডাঙ্গায় আনসার-ভিডিপির বেগমপুর ইউনিয়ন দলনেতা আব্দুল মজিদের ইন্তেকাল



