স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ১৬ লাখ টাকার ভারতীয় মাদক ও কসমেটিক্স উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিজিবি পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, নেশা জাতীয় সিরাপ, কসমেটিক্স, চোরচালানী মালামাল আটক করে।
৬-বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ জানান, গতকাল চুয়াডাঙ্গা সীমান্তের ফুলবাড়ী, বড়বলদিয়া, আনন্দবাস, দর্শনা ও জগন্নাথপুর এলাকায় বিওপির টহল দল এলাকায় অভিযান চালায়। এ সময় তারা বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য আটক করে। আটককৃত মালামালের মধ্যে রয়েছে রয়েছে ১৪৭ বোতল ভারতীয় এসকফ সিরাপ, ৫ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ৭ বোতল ভারতীয় মদ, ১৫৩ পিস ভারতীয় কসমেটিকস ও ১০ কেজি কিশমিশ আটক করে। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১৬ লাখ ১৮ হাজার ৭৯০ টাকা। তবে এ ঘটনায় কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হাসান বলেন, দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। চোরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্তে অভিযানে ১৬ লাখ টাকার ভারতীয় মাদক ও কসমেটিক্স উদ্ধার



