আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী নির্বাচনে দলীয় প্রার্থী যিনিই হোন না কেন, তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। গতকাল সোমবার মাগরিবের নামাজের পর আলমডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আলমগীর হোসেন লালন।
এ সময় উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ঠান্টু ও সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মহসিন ও মোহাম্মদ কারিকুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কুরবান হোসেন ও সাধারণ সম্পাদক ডাক্তার সাফায়ে এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিনারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, আগামী নির্বাচনে দলীয় নেতাকর্মীদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দল থেকে যিনিই প্রার্থী মনোনীত হোন না কেন, সবাইকে সমন্বয়ের মাধ্যমে তাঁর পক্ষে কাজ করে নির্বাচনে এগিয়ে যেতে হবে।
আলমডাঙ্গায় কালিদাসপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত



