গাংনীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ সাকিব আল হাসান (৩৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-১২। রবিবার দুপুরে উপজেলার তেরাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাকিব আল হাসান গাংনী উপজেলার অলিনগর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-১২ গাংনীস্থ ক্যাম্প সূত্রে জানায়, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল বাজার এলাকায় ইয়াবা নিয়ে এক ব্যক্তি অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সাকিব আল হাসানকে আটক করে তার দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মেহেরপুর সিপিসি-৩, এসআরবি-১২ গাংনীস্থ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার জানান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের পুর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।