মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ক্যাম্প স্থাপন প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন

মেহেরপুর অফিস
মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে কৃষি জমির উপর বিজিবি ক্যাম্প স্থাপনের সকল প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন করেছে চাঁদবিল গ্রামবাসী। রবিবার সকাল ১০ টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে এ আয়োজন করা হয়। মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। চাঁদবিল গ্রামবাসী আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মাজেদ আলী ও শরিফুল ইসলাম বকুল।
মানববন্ধনে বক্তব্য বলেন, চাঁদবিল ৭১ নং মৌজায় বিজিবি ক্যাম্প স্থাপনের জন্য জমি অধিগ্রহন কার্যক্রম বন্ধ করতে হবে। এই গ্রামের অধিকাংশ মানুষ দরিদ্র ও কৃষি নির্ভর হওয়ায় কৃষি জমিতে বিজিবি ক্যাম্প স্থাপন করলে এলাকাবাসী না খেয়ে মারা যাবে। ইতিপূর্বে এই প্রধান সড়কের পাশে ইম্প্যাক্ট হাসপাতাল, ব্রাক সীড অফিস, ফিলিং স্টেশন, ব্রিটিশ টোব্যাকো কোম্পানী, সন্ধানী স্কুল এ্যান্ড কলেজ ইত্যাদি প্রতিষ্ঠান তৈরী হওয়ায় এলাকার কৃষকদের একমাত্র সম্বল ৪ ফসলী আবাদী জমি প্রায় শেষ হওয়ার উপক্রম হয়েছে। যে জমিগুলো রয়েছে তা অধিগ্রহণ করে বিজিবি ক্যাম্প তৈরী হলে এলাকার অনেক কৃষকদের না খেয়ে দিন পার করতে হবে। তাই কৃষি কাজের জন্য সামান্য পরিমাণ যে জমি অবশিষ্ট রয়েছে তা যেন কোনভাবেই অধিগ্রহন না করা হয় সে জন্য জেলা প্রশাসকের সুদৃষ্টি একান্তভাবে কামনা করেন বক্তারা।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গুরুদাস হালদার, সজিব আলী, আশরাফ আলী, আবুল কালাম, জাকের আলী, শরিফুল ইসলাম, মতিউর রহমানসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।