চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজনের কাছ থেকে ৯ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরজনকে মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলার সময় গ্রেপ্তার করা হয়। পরে দুজনকেই সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হলে আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বালিয়াপাড়া গ্রামে পাকা রাস্তার বিটের সামনে থেকে টুটুল (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি রাজাপুর-বালিয়াপাড়া এলাকার জিনারুল ইসলামের ছেলে। তাঁর কাছ থেকে ৯ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে, টুটুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১৯(ক) ধারায় মামলা করে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অপরদিকে, রবিবার সকাল ৯টা ৪৫ মিনিটে সদর উপজেলার হায়দারপুর তালতলা গ্রামের মকবুল হোসেনের বসতবাড়ির শয়নকক্ষে অভিযান চালায় একই পুলিশ দল। এ সময় মকবুল হোসেন (৪৫)কে মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত কেশেম আলী মণ্ডলের ছেলে।
মকবুল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় ব্যবস্থা নিয়ে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।