স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নে জামায়াতে ইসলামী আয়োজিত গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে সদর উপজেলার নীলমনিগঞ্জ পানের হাটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জামায়াত নেতৃবৃন্দ নীলমনিগঞ্জ বাজারে জামায়াতের পরিচিতি বিতরণ করেন এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমে সৎ লোকের বিকল্প নেই। সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, জামায়াতের জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা বিলাল হুসাইন ।
আরো উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারি সেক্রেটারি শাহেন উজ্জামান, সজিবুল ইসলাম, মোমিনপুর ইউনিয়ন নায়েবে আমির আবু সায়েম সাহিন, ইউনিয়ন যুগ্ম সম্পাদক আব্দুল খালেক ও দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে আগামী নির্বাচনে মোমিনপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়ন আমির বজলুর রহমান পিন্টু, ২ নং ওয়ার্ডের মেম্বার শিহাব মোল্লা, ৪ নং ওয়ার্ডের মেম্বার দেলোয়ার হোসেন, ৬ নং ওয়ার্ডের মিনারুল ইসলাম, ৮নং ওয়ার্ডের মেম্বার সাগর হোসেনও ৯ ওয়ার্ডের মেম্বার আজগর আলীকে কর্মীদের সাথে পরিচয় করিয়ে দেন জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোমিনপুর ইউনিয়নের আমির বজলুর রহমান পিন্টু।
মোমিনপুর ইউনিয়নে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত



