স্টাফ রিপোর্টার
দীর্ঘ এক মাসের জটিল চিকিৎসা প্রক্রিয়া শেষে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয়েছে সাংবাদিক দৈনিক সময়ের সমীকরণের যুগ্ম সম্পাদক, আজকের পত্রিকা ও ডেইলি মর্নিং গ্লোরির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভীর বাম চোখের জটিল অপারেশন। গতকাল সোমবার সকালে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চোখে এই সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।
জানা যায়, ছোটবেলায় ডাংগুলি খেলতে গিয়ে বাম চোখে গুরুতর আঘাত পেয়েছিলেন সানভী। সে সময় একটি প্রাথমিক অস্ত্রোপচার করা হলেও চোখের জটিলতা পুরোপুরি দূর হয়নি। দীর্ঘ সময় পর দৈনিক ‘সময়ের সমীকরণ’-এর প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক নাজমুল হক স্বপনের সার্বিক সহযোগিতায় জটিল চিকিৎসা ও অস্ত্রোপচার করানোর সুযোগ পান তিনি।
চিকিৎসা প্রক্রিয়া সফল করতে নিবেদিতপ্রাণ ভূমিকা পালন করেছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সুযোগ্য পরিচালক ডা. সায়ীদ মেহবুব। অত্যন্ত দক্ষতার সাথে জটিল এই অপারেশনটি সফল করায় ইনস্টিটিউটের সম্মানিত অধ্যাপক ডা. এএসএমএম কাদির এবং তাঁর পুরো চিকিৎসা দলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে সুস্থতার পথে রয়েছেন মেহেরাব্বিন সানভী। তাঁর এই দ্রুত সুস্থতা ও চোখের সম্পূর্ণ আরোগ্যের জন্য সহকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীর কাছে আন্তরিক দোয়া প্রার্থনা করেছেন তাঁর পরিবার ও স্বজনেরা।
সাংবাদিক মেহেরাব্বিন সানভীর চোখে অস্ত্রোপচার, সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা



