জীবননগর নিমতলা সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার
জীবননগর উপজেলা  নিমতলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার বিজিবি অভিযান চালিয়ে আসামীবিহীন এ মদ উদ্ধার করে। ৫৮-বিজিবি জানায়, গতকাল রবিবার বেলা দেড়টার দিকে জীবননগর উপজেলা নিমতলা বিওপি’র সীমান্ত পিলার-৭৫/২-এস এর নিকট  ইশ্বরচন্দ্রপুর গ্রামে  মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৪ বোতল ভারতীয় মদ আটক করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।