আলমডাঙ্গায় ৫০ পিচ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

আলমডাঙ্গা অফিস
মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০ এবং মৎস্যবিষয়ক অন্যান্য আইন বাস্তবায়নে আলমডাঙ্গায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫০ পিচ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার বিকাল তিনটার দিকে আলমডাঙ্গা উপজেলার জিকে ক্যানালের লালব্রিজ থেকে হাউসপুর ব্রিজ পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দ করা ৫০ পিচ চায়না দুয়ারী জাল উপজেলা পরিষদ চত্বরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী।
এসময় তিনি বলেন, মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে চায়না দুয়ারী জাল ব্যবহার, বিক্রি বা সংরক্ষণ করা হলে বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস ছাত্তার এবং আলমডাঙ্গা থানার পুলিশের একটি দল।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।